২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরগঞ্জে সহ-প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার  অর্ধশত ব্যালট ছিনতাই করে নিয়ে যাওয়ায় ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. আব্দুস ছামাদকে প্রত্যাহার করা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 04:23 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ আব্দুল্যা হিল মাহমুদ জানান,  বেলা পৌনে ১টার দিকে কেন্দ্রের ১ নম্বর পুরুষ বুথে ভোট দিতে এসে কয়েকজন দূর্বৃত্ত হামলা চালায়ে ৫৪টি ব্যালট পেপার ( চেয়ারম্যান পদের) ছিনিয়ে নিয়ে যায়।

“ঘটনার পর পর ওই ব্যালটগুলো বাতিল করা হয়েছে।

“এছাড়া একই কারণে ওই বুথে কর্তব্যরত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. আব্দুস ছামাদকে প্রত্যাহার করা হয়।

পরবর্তীতে এ কেন্দ্রে অতিরিক্ত আইনশৃংখলা বাহিনী লোকজন  নিয়োগ করা হয়েছে বলেও জানান তিনি।