আড়াইহাজারে বিএনপির ভোট বর্জন
কারচুপি ও জাল ভোট প্রদানসহ নানা অভিযোগে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিএনপি সমর্থত চেয়ারম্যান পদপ্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
তিনি কারচুপি ও জাল ভোট দেয়া এবং কেন্দ্র থেকে তার নির্বাচনী এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ তোলেন।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) গুলশান আরা জানান, বিএনপি সমর্থিত প্রার্থী গাজী এম এ মাসুদ কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ এনে রিটার্নিং অফিসার বরাবার নির্বাচন বর্জনের লিখিত ঘোষণা দিয়েছেন।
