লক্ষ্মীপুরে আ. লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচন বর্জন
অনিয়মের অভিযোগ তুলে লক্ষ্মীপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহিউদ্দীন বকুল নির্বাচন বর্জন করেছেন।
সোমবার সকাল ১০টার দিকে শহরের বাগবাড়ি এলাকায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।
এসময় তিনি বলেন, “প্রতিপক্ষ চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ সমর্থিত একেএম সালাউদ্দীন টিপুর লোকজন প্রতিটি কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়ে সিল মারছেন, এর প্রাতিবাদে নির্বাচন বর্জনের সিদ্ধন্ত নিয়েছি।”
এই নির্বাচন বাতিল করে পুনরায় ভোটের দাবি জানান বকুল।
সংবাদ সম্মেলনে মহিউদ্দীন আরো অভিযোগ করেন, ভোটের আগের রাতে র্যাব ও সন্ত্রাসীরা তার বাসা ঘেরাও করে এবং তাকে ভোটের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত বাসা থেকে বের না হতে হুমকি দিয়েছে।
