২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে বিএনপি সমর্থিত প্রার্থীকে ‘হত্যার হুমকি’

লক্ষ্মীপর সদরে উপজেলা পরিষদ র্নিবাচন থেকে সরে দাঁড়াতে হত্যার হুমকি পেয়েছেন বলে এক বিএনপি সমর্থিত প্রার্থী অভিযোগ করেছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2014, 12:30 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

শনিবার সকালে জেলা শহরে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাসায় এক সংবাদ সম্মেলনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল করিম দিপু এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাছিবুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান ছুট্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ব্যাপারী প্রমুখ।

মাহমুদুল করিম দিপু বলেন, আওয়ামী লীগ প্রার্থী সালাহ উদ্দিন টিপুর সমর্থকরা তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলছে। সরে না দাঁড়ালে হত্যার করা হবে বলে হুমকি দিচ্ছে।

তিনি অভিযোগ করেন, নির্বাচনে ক্ষমতাসীন দল প্রশাসনকে ব্যবহার করছে। তার প্রচারণা কাজে ব্যবহৃত মাইক ভাংচুর ও ছিনিয়ে নিয়েছে তারা।

এ্যানি অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নির্বাচনে ভোট কারচুপির পরিকল্পনা করছেন। বিভিন্ন সময় দিপুর নির্বাচনী বৈঠকে আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়ে উল্টো বিএনপির সাধারণ নেতাকর্মী ও সমর্থকদের পুলিশে সোপর্দ করছেন।