শাল্লা ও ধরমপাশায় বিএনপি জয়ী
সুনামগঞ্জের শাল্লা ও ধরমপাশা উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
রোববার রাত সাড়ে ১১টায় জেলা প্রশাসনের ফলাফল নিয়ন্ত্রণ কক্ষ থেকে সহকারী রিটার্নিং অফিসার দেবজিত সিং এ ফলাফল ঘোষণা করেন।
শাল্লায় বিজয়ী ছেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ৮২৪ ভোট।
তার নিকটকম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আব্দুল্লাহ আল মাহমুদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৭,৫৯৪ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বিএনপির মাহবুব সোবহানী চৌধুরী চশমা প্রতীক নিয়ে ১৭ হাজার ৪৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের অমিতা রানী দাস প্রজাপতি প্রতীক নিয়ে ১৮ হাজার ২৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
ধরমপাশায় বিজয়ী চেয়ারম্যান মোতালেব খান দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৩২ হাজার ৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত শামীম আহমদ মুরাদ পেয়েছেন ৩১ হাজার ২২৫ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত মোশাহিদ তালুকদার তালা প্রতীক নিয়ে ৩৬ হাজার ১৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত সাবেকুন্নাহার হাসঁ প্রতীক নিয়ে ৫৪ হাজার ৫৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
