খুলনার ৫টি-ই আ.লীগের ঘরে
উপজেলা নির্বাচনের চতুর্থ দফায় খুলনার ৫টি উপজেলা পরিষদেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রোববার রাতে খুলনার রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইলিয়াস হোসেন এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে তিন ধাপে খুলনার ৪টি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ একটিতে (দিঘলিয়া), বিএনপি দুটিতে (ডুমুরিয়া ও পাইকগাছা) এবং জামায়াত ১টিতে (কয়রা) চেয়ারম্যান নির্বাচিত হয়।
রূপসা উপজেলায় আওয়ামী লীগের কামাল উদ্দিন বাদশা ৪২ হাজার ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম মনিরুল হাসান বাপ্পী পেয়েছেন ২৫ হাজার ৪০৭ ভোট।
তেরখাদা উপজেলায় আওয়ামী লীগের সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু ৪৭ হাজার ৩৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটমতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেজবাউল আলম পেয়েছেন ৯ হাজার ৮৮২ ভোট।
ফুলতলা উপজেলায় শেখ আকরাম হোসেন ৩৫ হাজার ৯২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান বিএনপির সরদার আলাউদ্দিন মিঠু পেয়েছেন ৩২হাজার ৭৭ভোট।
বটিয়াঘাটা উপজেলায় আশরাফুল আলম খান ৪০ হাজার ৭৮৩ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কুদরতে আমীর এজাজ খান পেয়েছেন ৩৭ হাজার ৬৩৫ ভোট।
দাকোপ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত শেখ আবুল হোসেন ৩৭ হাজার ২৮৬ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ড. অচিন্ত্য কুমার মন্ডল পেয়েছেন ২১ হাজার ৫৯৯ ভোট।
চতুর্থ ধাপে নির্বাচনের মধ্য দিয়ে খুলনার ৯টি উপজেলার সবগুলো উপজেলা পরিষদে নির্বাচন শেষ হলো।
