বেগমগঞ্জে চেয়ারম্যান বিএনপির
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় বিএনপি সমর্থিত আব্দুর রহিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৮১,৯৯০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীক নিয়ে আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ উল্ল্যা পেয়েছেন ৩৯,৫৯৫ ভোট।
ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা হারুনুর রশিদ।
