২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীর ৪টিতেই আ. লীগ বিজয়ী

ঝালকাঠীর চারটি উপজেলার সব কয়টিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 11:11 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

এরা হলেন ঝালকাঠী সদরে সুলতান হোসেন খান,  নলছিটিতে আইনজীবী ইউনুস লস্কর, রাজাপুরে অধ্যক্ষ মনিরুজ্জান ও কাঠালিয়ায় ফারুক সিকদার।

রোববার রাত সাড়ে ১০টায় স্ব স্ব উপজেলা রির্টানিং কর্মকর্তাদের কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে।

ঝালকাঠী সদর

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সুলতান হোসেন খান পেয়েছেন ৮৮ হাজার ২২১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী সরদার এনামুল হক এলিন পেয়েছেন ৮ হাজার ৪শ’  ভোট।

নলছিটি

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইউনুস লস্কর পেয়েছেন ৮৮ হাজার ৯৭৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আইনজীবী আনিসুর রহমান খান হেলাল পেয়েছেন ৫ হাজার ৫৫৬ ভোট।

রাজাপুর

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মনিরুজ্জান পেয়েছেন ৪২ হাজার ৮৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী নাসিমউদ্দিন আকন পেয়েছেন ১৯ হাজার ৮৪ ভোট।

কাঠালিয়া

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফারুক সিকদার পেয়েছেন ৩৬ হাজার ৫৯১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী রফিকুল ইসলাম মিরন সিকদার পেয়েছেন ৭ হাজার ৯৮১ ভোট।