রাঙ্গুনীয়া ও আনোয়ারায় আ. লীগ জয়ী
রাঙ্গুনিয়া ও আনোয়ারা উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার এবং আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ফরিদ আহমেদ রোববার রাতে নিজ নিজ উপজেলার ফল ঘোষণা করেন।
রাঙ্গুনিয়ায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মো. আলী শাহ।
দোয়াত কলম প্রতীকে তিনি পেয়েছেন ৫৭ হাজার ৫৪৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী কুতুব উদ্দিন বাহার কাপ-পিরিচ প্রতীকে পান ৩০ হাজার ১৫৫ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে ইসলামী ফ্রন্টের আকতার হোসেন তালা প্রতীকে ৫৪ হাজার ৭৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম জামায়াতের রাশেদুল ইসলাম তালুকদার বই প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৮০৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেহানা আক্তার বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
রোববার বেলা ৩টার দিকে উপজেলার বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই ও অগ্নিসংযোগের ঘটনায় এ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
আনোয়ারা উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত তৌহিদুল হক চৌধুরী।
দোয়াত কলম প্রতীক নিয়ে তিনি ৮৫ হাজার ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত জালাল উদ্দিন কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৫৩২ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মৃণাল কান্তি ধর মাইক প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৬৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী মরিয়ম বেগম পদ্মফুল প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ১৫৫ ভোট।
