ভোলার ৩ উপজেলায় আ.লীগ জয়ী
ভোলার তিনটি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
রোববারের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার মো. আবু সাইদ।
তজুমদ্দিন উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অহিদুল্লাহ জসিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৪৫ হাজার ৫১০ ভোট পেয়েছেন।
দৌলতখান উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত মন্জুর আলম খান ৫৭ হাজার ৬০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মনপুরা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত সেলিনা আক্তার চৌধুরী ৩১ হাজার ১৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ভোলার এ তিন উপজেলায় কেন্দ্র দখল ও কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ এনে বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচন বর্জন করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন।
