মদনে বিএনপি জয়ী
নেত্রকোণার মদন উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী এমএ হারেছ উদ্দিন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
ঘোড়া প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৪ হাজার ৩৭৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম আকন্দ দোয়াত-কলম প্রতীক নিয়ে পান ২০ হাজার ৭৪৬ ভোট।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মদনের ইউএনও শফিউল আলম রোববার রাতে ফল ঘোষণা করেন।
