২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কটিয়াদিতে আ. লীগ, ভৈরবে বিএনপি জয়ী

কিশোরগঞ্জের কটিয়াদিতে আওয়ামী লীগ এবং ভৈরবে বিএনপির বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 10:19 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

জেলা রিটার্নিং কর্মকর্তা জামিল আহমেদ রোববার রাতে ফল ঘোষণা করেন।

ফলাফলে কটিয়াদি উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আব্দুল ওয়াহাব আইন উদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ঘোড়া প্রতীকে তিনি ৬১ হাজার ৯৮১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মো. শহীদুজ্জামান আনারস প্রতীকে পান ৫১ হাজার ৫৯৫ ভোট।

ভৈরব উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত হন বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. গিয়াস উদ্দিন। মোটরসাইকেল প্রতীকে তিনি ৪৬ হাজার ৩২৩ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মো. আরিফুল ইসলাম ঘোড়া প্রতীকে পান ৩৯ হাজার ৩৫৩ ভোট।

এছাড়া জেলার মিঠামইনে আওয়ামী লীগ এবং তাড়াইল উপজেলায় জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী জয়ী হন।