২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহের হরিণাকুণ্ডু-তে বিএনপি জয়ী

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী মো. আব্দুল মজিদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 10:10 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

রোববার নির্বাচনে তিনি মোটর সাইকেল প্রতীকে ৪৯ হাজার ৫১ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রবিউল ইসলাম আনারস প্রতীকে ৩৬ হাজার ৭২৯ ভোট পেয়েছেন।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. আশরাফুল আমিন এই ফল ঘোষণা করেন।