২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি লঙ্ঘন: শাহজাদপুরে প্রার্থীর জরিমানা

আচরণবিধি লঙ্ঘনের দায়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোক্তার হোসেনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 04:56 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

একইসঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এলিজা খাতুনকে সর্তক করা হয়েছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন জানান, রাতে মোক্তার হোসেন মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক তারা কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও পোস্টারে স্বামীর পরিচয় তুলে ধরায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এলিজা খাতুনকে সতর্ক ও ১২ ঘণ্টার মধ্যে ওই পোস্টার তুলে ফেলার নির্দেশ দেয়া হয়।