লালমনিরহাটে আদিতমারীতে বিএনপি জয়ী
লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদে বিএনপি সমর্থিত প্রার্থী আইয়ুব আলী বেসরকারি নির্বাচিত হয়েছেন।
বিএনপি সমর্থিত প্রার্থী আইয়ুব আলী(ঘোড়া) ৩৯ হাজার ৪৬৩ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক ইমরুল কায়েস (মোটর সাইকেল) পেয়েছেন ৩০ হাজার ৮৩৯ ভোট।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রেজাউল আলম সরকার এ ফলাফল ঘোষণা করেন।
এদিকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) জামায়াত সমর্থিত প্রার্থী ফিরোজ হায়দার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত রোজিনা আক্তার সম্পা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলা পরিষদ নির্বাচনে ৬২টি কেন্দ্রে ভোটার সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৭১৬।
