২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারী সদরে জয়ী সবাই আ. লীগের

নীলফামারী সদরে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিতরা জয়ী হয়েছেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 02:12 AM

Updated : 01 Sep 2026, 12:37 PM

শনিবার রাতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাবেত আলী এ ফল ঘোষণা করেন।

চেয়ারম্যান পদে আবুজার রহমান, ভাইস-চেয়ারম্যান পদে নাহিদুল ইসলাম নিক্সন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আরিফা সুলতানা লাভলী নির্বাচিত হয়েছেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আবুজার রহমান আনারস প্রতীক পেয়েছেন ৭৭ হাজার ৬২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী খায়রুল আনাম টেলিফোন প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৪২৬ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে ৮৭ হাজার ৩৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নাহিদুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোকাররম হোসেন সাঈদী টিউবয়েল প্রতীকে পেয়েছেন ৭৬ হাজার ৮৩৩ ভোঠ।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে ৮৫ হাজার ৩৯০ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থীত আরিফা সুলতানা লাভলী।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাহমুদা বেগম কলস প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ৪৭ ভোট।