সীতাকুণ্ডে চেয়ারম্যান আ. লীগের
চট্টগ্রামের সীতাকুণ্ডে চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগের এস এম আল মামুন।
শনিবার গভীর রাতে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ শাহীন ইমরান এ ফলাফল ঘোষণা করেন।
কাপ-পিরিচ প্রতীকে মামুন পেয়েছেন ৩৯ হাজার ২৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কাজী সালাউদ্দিন টেলিফোন প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ১৩৮ ভোট।
চেয়ারম্যান মামুন সীতাকুণ্ডের সাবেক আওয়ামী লীগের সাংসদ আবুল কাশেম মাস্টারের ছেলে।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আলাউদ্দিন সাবেরী তালা মার্কায় ৪৫ হাজার ৫৭৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপির জহুরুল আলম মাইক মার্কায় পেয়েছেন ৩৭ হাজার ৪২৮ ভোট। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনজন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বিএনপির নাজমুন নাহার চৌধুরী নেলী। হাঁস প্রতীকে তিনি পেয়েছেন ৭২ হাজার ৪৪১ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের শাহিনুর আক্তার বিউটি চশমা মার্কায় পান ৩৮ হাজার ২৭৯ ভোট।
