নওগাঁর ২টিতে জামায়াত, ১টিতে আ.লীগ
উপজেলা নির্বাচনের তৃতীয় পর্বে নওগাঁয় তিনটি উপজেলা পরিষেদের দুটিতে জামায়াত সমর্থিত এবং একটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছে।
ধামুরহাট উপজেলায় জামায়াত সমর্থিত প্রার্থী মো. মঈন উদ্দীন আনারস প্রতীকে ৫৭ হাজার ৩৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এটিএম বদিউল আলম মোটর সাইকেল প্রতীকে ৪৬ হাজার ৯৫০ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন এই ফল ঘোষণা করেছেন।
মান্দা উপজেলায় জামায়াত সমর্থিত প্রার্থী আব্দুর রশিদ কাপপিরিচ প্রতীকে ৫৬ হাজার ৭৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এসএম ব্রহানী সুলতান মামুদ মোটর সাইকেল প্রতীকে ৫৬ হাজার ১৪৬ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আক্তার জাহান এই ফল ঘোষণা করেছেন।
এরআগে নওগাঁর পোড়সা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আনোয়ারুল ইসলামকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
