২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কচুয়ায় চেয়ারম্যান আ. লীগের

চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শাহজাহান শিশির চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 01:41 AM

Updated : 01 Sep 2026, 12:37 PM

রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরী শনিবার রাতে এ ফলাফল ঘোষণা করেন।

শাহজাহান শিশির কাপ-পিরিচ প্রতীকে পান ৭৩ হাজার ৬৬৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. শাহজালাল প্রধান টেলিফোন নিয়ে পেয়েছেন ২০ হাজার ২৬৪ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের হেলাল উদ্দিন তালা নিয়ে পেয়েছেন ৫০ হাজার ৬০৭ ভোট। প্রতিদ্বন্দ্বী বিএনপির জাহাঙ্গীর আলম ফারুক চশমা প্রতীকে পান ২৯ হাজার ১২৩ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সালমা সহিদ বৈদ্যুতিক বাল্ব প্রতীকে পান ৬৭ হাজার ৬০৮ ভোট। প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গাজী শাহীন হাঁস নিয়ে পেয়েছেন ৩১ হাজার ২৭৭ ভোট।