২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ২টি বিএনপি ১টিতে আ.লীগ

রাজশাহী তিনটি উপজেলার দুইটিতে বিএনপি সমর্থিত এবং একটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 01:26 AM

Updated : 01 Sep 2026, 12:37 PM

শনিবার গোদাগাড়ী, চারঘাট ও দুর্গাপুর উপজেলার নির্বাচন হয়।

এ পর্যন্ত পাঁচটি উপজেলার নির্বাচনে বিএনপির সমর্থিত চেয়ারম্যান হয়েছেন তিনজন এবং আওয়ামী লীগ ও জামায়াত থেকে একজন করে।

এর আগে প্রথম দফায় মোহনপুরে বিএনপি এবং দ্বিতীয় দফায় বাঘায় চেয়ারম্যান নির্বাচীত হন জামায়াতের সমর্থিত প্রার্থী।

গোদাগাড়ী উপজেলা

রিটানিং অফিসার সাইফুল ইসলাম জানান, গোদাগাড়ী উপজেলায় বিএনপির প্রার্থী ইছাহাক আলী দোয়াত-কলম প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৭৬ হাজার ৫৩৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক আসাদুজ্জমান মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৫ হাজার ৯০৮ ভোট।

এছাড়াও বিএনপির বিদ্রোহী প্রার্থী হযরত আলী কাপ-পিরিচ নিয়ে ২৩ হাজার ৯৯৪ ভোট, একেএম আতাউর রহমান ১৯৭ ভোট,  আব্দুল মালেক ১ হাজার ১০৯ ভোট ও সালাহ উদ্দীন বিশ্বাস ৭৪৩ ভোট পেয়েছেন।

গোদাগাড়ীতে ভাইস পদে তালা প্রতীক নিয়ে ৯৪ হাজার ৯৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যাপক কামারুজ্জামান।

তার নিটকতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীক নিয়ে আওয়ামী লীগের খায়রুল ইসলাম ভোট পেয়েছেন ২৭ হাজার ৯৯০ ভোট।

এছাড়াও মাহাফিজুর রহমান মাইক প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৩ হাজার ৫৪৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীক নিয়ে ৮০ হাজার ১১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনিত প্রার্থী রওশন আরা ডলি।

তার নিটকতম প্রতীদ্বন্দ্বী কলস প্রতীক নিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হোসনে আরা আক্তার ভোট পেয়েছেন ৩৫ হাজার ৯৮৯ ভোট।

এছাড়াও হাঁস প্রতীক নিয়ে সুফিয়া খাতুন মিলি ২১ হাজার ৫১০ এবং বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে জান্নতুল ফেরদৌস পেয়েছেন ৬ হাজার ৩১৯ ভোট।

চারঘাট উপজেলা

চারঘাট উপজেলায় ৫০টি ভোট কেন্দ্র্রের মধ্যে ৪৯ ভোট কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।

এ উপজেলায় একটি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।

এখানে বিএনপির সমর্থিত প্রার্থী আবু সাঈদ চাঁদ মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬৫ হাজার ২৪৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ফখরুল ইসলাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪২ হাজার ৫১৪ ভোট।

আর ইকবাল হোসেন ভোট পেয়েছেন ৩৩৩ ভোট।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৬৪ হাজার ৮০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী নাজমুল হক।

তার নিটকতম প্রতিদ্বন্দ্বী মোস্তাক আহমেদ চশমা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৯ হাজার ১৭৬ ভোট।

এছাড়াও জহুরুল ইসলাম জীবন দুই হাজার ৯৮৫ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে ৬১ হাজার ১১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনিত প্রার্থী তহমিনা বেগম।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনিত প্রার্থী কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭ হাজার ৭৮৬ ভোট।

এছাড়াও জমেলা বেগম প্রজাপতি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৫ হাজার ২২৭ ভোট।

দুর্গাপুর উপজেলা

দুর্গাপুর উপজেলায় ৫৩টি ভোট কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ৫৩ হাজার ২৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনিত প্রার্থী গোলাম সাকলায়েন ভোট পেয়েছেন ৪৬ হাজার ৭৯১ ভোট।

এছাড়া আব্দুল ওয়াহেদ মোল্লা পেয়েছেন এক হাজার ২৫৫ এবং আব্দুল কাদের মন্ডল ৭২২ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে এ উপজেলায় চশমা প্রতীক নিয়ে ৪৯ হাজার ৯৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনিত প্রার্থী সৈয়দ জামাল।

তার নিটকতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বিনয় কুমার টিউবয়েল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৬ হাজার ৩৭৩ ভোট।

এছাড়াও কামরুজ্জামান লালবু তালা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৫ হাজার ১৩৫ ভোট।

দুর্গাপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে ৪৯ হাজার ৮৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বানেছা বেগম। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনিত প্রার্থী রেখা বেগম হাঁস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৭ হাজার ৫৮৯ ভোট।