ময়মনসিংহে ১টি আ. লীগ, ২টি বিএনপি পেয়েছে
ময়মনসিংহে তিনটি উপজেলার মধ্যে দুটিতে বিএনপি ও একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এর মধ্যে ধোবাউড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী এবং ফুলবাড়িয়া ও ফুলপুর উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র রায় এই ফল ঘোষণা করেন।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ মজনু মিয়া ফেজ টুপি প্রতীকে ১৬ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. আব্দুল মান্নান আকন্দ মোটর সাইকেল প্রতীকে ১৫ হাজার ৭৯০ ভোট পেয়েছেন।
জেলার ফুলবাড়িয়া উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী মো. আজিজুর রহমান চিংড়ি মাছ প্রতীকে ৫৪ হাজার ৭২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. আব্দুল মালেক সরকার ঘোড়া প্রতীকে ৪৬ হাজার ৪৬৭ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আতাউল করিম রাসেল ঘোড়া প্রতীকে ২৯ হাজার ৮৫৭ ভোট পেয়েছেন।
