২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরকল, বাঘাইছড়িতে পিসিজেএসএস, কাউখালীতে আ. লীগ

রাঙামাটির বরকল ও বাঘাইছড়িতে সন্তু লারমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং কাউখালীতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 01:10 AM

Updated : 01 Sep 2026, 12:37 PM

রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক মো. রফিকুল করিম শনিবার রাতে এ ফলাফল ঘোষণা করেন।

বরকল উপজেলায় চেয়রম্যান পদে সন্তু লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) মনি চাকমা ৯২৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিটতম প্রতিদ্বন্ধি আওয়ামী লীগ প্রার্থী সন্তোষ চাকমা পেয়েছেন ৫৯৬৭ ভোট।

ভাইস-চেয়ারম্যান পদে বিধান চাকমা এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে শুকন্তলা চাকমা বিজয়ী হয়েছেন।

বাঘাইছড়িতে চেয়রম্যান পদে সন্তু লারমার পিসিজেএসএস সমর্থিত প্রার্থী বড় ঋষি চাকমা ১৯,২৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটত প্রতিদ্বন্দ্বী এমএন লারমার পিসিজেএসএস সমর্থিত সুদর্শন চাকমা ঘোড়া নিয়ে পেয়েছেন ১২,২১৬ ভোট।

ভাইস-চেয়ারম্যান পদে দীপ্তিমান চাকমা বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় সুমিতা চাকমা জয়ী হয়েছেন।

কাউখালী উপজেলায় চেয়রম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী এসএম চৌধুরী ১৩৫০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দলীয় প্রার্থী অর্জুন মনি চাকমা পান ১১,৫০৮ ভোট।

ভাইস-চেয়ারম্যান পদে মংসুই উ চৌধুরী এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে এ্যানি চাকমা বিজয়ী হন।