টাঙ্গাইলের ধনবাড়িতে আ. লীগ বিজয়ী
টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছে।
ধনবাড়ি উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান জানান, আওয়ামী লীগ সমর্থিত মীর ফারুক আহাম্মদ ফরিদ দোয়াত-কলম প্রতীকে ৩১ হাজার ৪৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম বিএনপি সমর্থিত প্রার্থী মো. হাবিবুল্লাহ ফকির ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৬৪৮ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত মহর উদ্দিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী কল্পনা আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
