২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রাম রৌমারীতে বিদ্রোহী আ.লীগ জয়ী

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মজিবর রহমান বঙ্গবাসী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 10:56 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

মোটর সাইকেল প্রতীক নিয়ে ৫ হাজার ৫৫২ ভোট বেশি পেয়ে তিনি নির্বাচিত হন।

তিনি ১৭ হাজার ৩২১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী সাহেদ হোসেন সোনা একতারা প্রতীকে ১১ হাজার ৭৬৯ ভোট পেয়েছেন।

রৌমারী উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ২৭ হাজার ২৪। ভোট কেন্দ্র ৫৭টি।