খুলনার পাইকগাছায় বিএনপি
খুলনার পাইকগাছা উপজেলা নির্বাচনে ১৯ দল সমর্থিত প্রার্থী খুলনা জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট স ম বাবর আলী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রশীদুজ্জামান পেয়েছেন ৩৮ হাজার ৪৮৩ ভোট।
সহকারী রিটার্নিং অফিসার মো. কবীর উদ্দিন শনিবার রাতে অ্যাডভোকেট স ম বাবর আলীকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা আরও জানান, পাইকগাছা উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৬০৩জন।
১০টি ইউনিয়নের ৬৯টি ভোট কেন্দ্রের ৪৪২টি বুথে ভোটগ্রহণ করা হয়।
