সাতক্ষীরা কালিগঞ্জে জামায়াতের হরতাল
নির্বাচনে কারচুপির অভিযোগ এনে জামায়াতে ইসলামী রোববার কালিগঞ্জ উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।
শনিবার জেলা জামায়াত নেতা কালিগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. আজিজুর রহমান বলেন, “সরকার দলীয় প্রার্থী শেখ অহেদুজ্জামান তার লোকজন নিয়ে দিনভর ভোট ডাকাতি করেছেন।”
এ ব্যাপারে প্রশাসনকে জানিয়েও কোনো ফল হয়নি বলেও দাবি করেন তিনি।
বিকাল ৩টা থেকে কেন্দ্রে ঢুকে ব্যাপকভাবে সিল মেরে বাক্সে ব্যালট ঢুকিয়ে দেয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি।
