২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুলিয়ারচরে ব্যালট ছিনতাই, অগ্নিসংযোগ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ভোট চলাকালে ব্যালট বাক্স ছিনতাই ও অগ্নিসংযোগের পর একটি কেন্দ্র দুই ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল।

কিশোরগঞ্জ প্রতিনিধি

খাঁন মুহাম্মদ মামুন, কুয়াকাটা থেকে ফিরে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 06:56 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জানান, শনিবার বড়চারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পুলিশের উপপরিদর্শক (এসআই) নাহিদ হাসান জানান,  বড়চারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা দেড়টার দিকে এক প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়ে সব ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যায়।

কেন্দ্রের বাইরে ও সড়কে ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। এ সময় কয়েকটি বাক্সে আগুন ধরিয়ে দেয় তারা।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড গুলি ছোড়ে বলে জানান এসআই নাহিদ।

হামলায় রমজান মিয়া নামের পুলিশের এক সদস্য আহত হয়েছেন। পরে ১২ রাউন্ড গুলি ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. রিচু মিয়া বলেন, “৩০ থেকে ৪০ জন যুবক আকস্মিক কেন্দ্রের ভেতর ঢুকে ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়। অসহায় বসে থাকা ছাড়া আমাদের কিছুই করার ছিল না।”

ঘটনার পর থেকে ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। দুঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে পুণরায় ভোটগ্রহণ শুরু হয়।

এছাড়া স্থানীয় কলাকুপা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা একটার দিকে হামলা হলে ভোটগ্রহন বন্ধ হয়ে যায়।

এ সময় পুলিশ ১১ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।