জামায়াত-পুলিশ-আ’লীগ সংঘর্ষ, এক কেন্দ্র বাতিল
জামায়াত-আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের পর সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।
শনিবার বিকালে জালভোট দেয়া নিয়ে সংঘর্ষ শুরু হয় বলে জানিয়েছে পুলিশ।
সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, সংঘর্ষের পর ওই কেন্দ্রের ভোট বাতিল ঘোষণা করা হয়েছে।
মোগলা বাজার থানার ওসি মোরসালিন আহমদ জানান, বিকাল সাড়ে ৩টার দিকে ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত ভোট কেন্দ্রে প্রবেশ করে জাল ভোট দেয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
পরে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
এদেরকে জামায়াত-শিবির হিসাবে চিহ্নিত করে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় বলে ওসি জানান।
পরে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
