২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থী হওয়ায় নেত্রকোণায় বিএনপির ২ নেতা বহিষ্কৃত

নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ায় নেত্রকোণার মদন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দু্ই স্থানীয় নেতাকে  বহিষ্কার করা হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2014, 08:40 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে শুক্রবার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কার করা হয়েছে।

এরা হচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম আকন্দ এবং ভাইস চেয়াম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের আজাদ।

দলীয় সমর্থিত প্রার্থী থাকার পরেও নির্বাচনে অংশ নেয়ায় দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত একটি চিঠিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।

চতুর্থ দফার নির্বাচনে আগামী ২৩ মার্চ মদন উপজেলা পরিষদের নির্বাচন হবে।