পিরোজপুরে এবার বিএনপি নেতা হামলার শিকার
পিরোজপুর নির্বাচনকে কেন্দ্র করে সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতালেব আকন(৫০) হামলার শিকার হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফেরার পথে সদর উপজেলার টোনা ইউনিয়নের মূলগ্রাম বাজার সংলগ্ন এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়।
হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন পিরোজপু সদর থানার ওসি মো. আ. রাজ্জাক।
তিনি বলেন, “নির্বাচনকে যারাই বানচাল অথবা সহিংসতা সৃষ্টি করবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না “
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন জানান, ২৩ মার্চের অনুষ্ঠেয় সদর উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এলিজা জামানের নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফেরার পথে মোতালেবকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করা হয়।
তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে এবং পরে খুলনা হয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
গত ১১ মার্চ সদর উপজেলা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. আমজাদ হোসেন (৬০) হামলায় মারাত্বকভাবে জখম হন।
স্থানীয়রা ধারণা করছেন ওই হামলা জেরে এই হামলা হতে পারে।
