২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতখান পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা

ভোলার দৌলতখান পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

ভোলা প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 09:50 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বুধবার রির্টানিং কর্মকর্তা ও দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আগামী ৭ এপ্রিল নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

তফসিলে ১৯ মার্চ মনোনয়নপত্র জমা, ২০ মার্চ বাছাই এবং ২৭ মার্চ প্রত্যাহারের জন্য দিন ঠিক করা হয়েছে।

গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে দৌলতখান পৌর মেয়র আলী আজম মুকুল ভোলা-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ১৩ ফেব্রুয়ারি দৌলতখান পৌর মেয়রের পদটি শূন্য ঘোষণা করা হয়।