২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় নির্বাচনী পথসভায় বোমা হামলা

সাতক্ষীরার কলারোয়ায় উপজলা পরিষদ নির্বাচনের এক প্রার্থীর পথসভার কাছে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 10:12 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

মঙ্গলবার সন্ধ্যায় যুগিখালী বাজারে এ হামলায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।

কলারোয়া থানার উপ-পরিদর্শক হারাধন মিয়া জানান, আগামী ২৩ মার্চ কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার জন্য উপজেলা আওয়ামী লীগ সন্ধ্যা সোয়া সাতটার দিকে যুগিখালী বাজারে পথসভা করছিল।

উপজেলা আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম লাল্টু জানান, স্থানীয় সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ পথসভায় বক্তব্য দিতে মঞ্চে উঠলে পরপর ৪টি ‘শক্তিশালী’ বোমার বিস্ফোরণ ঘটায় দূর্বৃত্তরা।

এ বিষয়ে সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

দুর্বৃত্তদের সনাক্ত করে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন তিনি।