২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে তিন বিএনপি নেতা বহিষ্কার

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় তিন বিএনপি নেতা বহিষ্কৃত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 10:05 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

এরা হলেন, বিএনপির সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, দক্ষিণ সুরমার সভাপতি এটিএম ফয়েজ ও সদরের সাবেক সভাপতি শাহজামাল নূরুল হুদা।

এর মধ্যে আলী আহমদ ও এটিএম ফয়েজ দক্ষিণ সুরমায় এবং শাহজামাল নূরুল হুদা সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গাফফার বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হওয়ায় এ তিন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবী স্বাক্ষরিত এক পত্রে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানান গাফফার।

১৫ মার্চ দক্ষিণ সুরমা ও ২৩ মার্চ সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।