সাভারে বিএনপির কফিল উদ্দিন জয়ী
সাভার উপজেলা নির্বাচনে বিপুল ভোটে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে সাভার উপজেলা নির্বাচনী কন্ট্রোল রুম থেকে বেসরকারিভাবে বিএনপি প্রার্থীদের বিজয়ী ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন।
বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কফিল উদ্দিন কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন এক লাখ ৩৭ হাজার ৬৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত ফিরোজ কবীর আনারস প্রতীকে পেয়েছেন এক লাখ ১৪ হাজার ৫০৩ ভোট।
ওয়াকার্স পার্টির সমর্থিত প্রার্থী রফিকুল ইসলাম সুজন দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন এক হাজার ৯৩৫ ভোট এবং কৃষক শ্রমিক জনতা লীগের মঞ্জুর মোর্শেদ মটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৯১ ভোট।
বিএনপি সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী দেওয়ান মাঈনুদ্দিন বিপ্লব চশমা প্রতীকে এক লাখ ৪৩ হাজার ৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের অ্যাডভোকেট আবদুল আওয়াল তালা প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ১৪২ ভোট। বিএনপির বিদ্রোহী প্রার্থী শরীফ হোসেন খান উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ২২হাজার ৭৮৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী মিনি আক্তার ঊর্মি হাঁস প্রতিকে এক লাখ ৪৬ হাজার ৯২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রোকেয়া হক কলস প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ১৮৯ ভোট।
সাভার উপজেলা ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভোটার সংখ্যা ৭ লাখ ৮৫হাজার ৩০৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৭৫৭ জন। আর মহিলা ভোটার সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৫৪৯ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ২৬০টি।
দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত থাকায় ওই দুটি কেন্দ্র বাদ দিয়েই ফলাফল ঘোষণা করা হয়।
