ময়মনসিংহে বিজয়ী আ.লীগ
ময়মনসিংহের ভালুকা ও ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজীয় হয়েছেন।
তবে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থীত প্রার্থীরাও তাদের চেয়ে খুব পিছিয়ে নেই।
ভালুকার উপজেলা নির্বাহী কর্মকর্তা সারওয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. গোলাম মোস্তফা দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৭৭ হাজার ৪১ ভোট।
বিএনপি সমর্থিত প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম আনারস প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৪৪০ ভোট।
এদিকে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাহমুদ হাসান সুমন চিংড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫ হাজার ২৯৬ ভোট।
বিএনপি সমর্থীত প্রার্থী মো. ফরিদ উদ্দিন কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৫৬১ ভোট।
