২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নগরকান্দায় চেয়ারম্যান বিএনপির

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী সৈয়দ শাহীনুজ্জামান।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 02:33 AM

Updated : 01 Sep 2026, 12:31 PM

উপজেলার সহকারী রির্টানিং কর্মকতা আনোয়াল হোসাইন আকন্দ বৃহস্পতিবার রাতে ফল ঘোষণা করেন।

মোটরসাইকেল প্রতীক নিয়ে শাহীনুজ্জামান পেয়েছেন ৩১ হাজার ৩৫৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনিরুজ্জামান সরদার আনারস নিয়ে পান ২৮ হাজার ৪০০ ভোট।