জয়পুরহাটে বিএনপি ২, আ. লীগ ১
জয়পুরহাটের তিন উপজেলার মধ্যে দুটিতে বিএনপি এবং একটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চেয়ারম্যান হয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন বৃহস্পতিবার রাতে ফল ঘোষণা করেন।
সদর উপজেলায় চেয়ারম্যান হয়েছেন বিএনপির ফজলুর রহমান। তিনি পেয়েছেন ৮৩,৪৮৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আরিফুর রহমান রকেট পান ৩৯,২৬৭ ভোট।
কালাই উপজেলায় চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগের মিনফুজুর রহমান মিলন। তিনি পেয়েছেন ৩৯,৮৬৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইব্রাহিম হোসেন ফকির পেয়েছেন ৩২,৯৭৮ ভোট।
ক্ষেতলাল উপজেলায় চেয়ারম্যান হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী রওনকুল ইসলাম চৌধুরী। তিনি পেয়েছেন ২৩,৭৪৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সাইফুল ইসলাম তালুকদার পান ২০,৮২১ ভোট।
