গোপালগঞ্জ, কোটালীপাড়ায় জয়ী আ. লীগ
গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন।
সদর উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সদস্য শেখ লুৎফার রহমান বাচ্চু ৪০,৪৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদের মাহামুদ হোসেন মোল্লা দিপু পেয়েছেন ২৫,৭৭৫ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাসবিরুল হুদা বাবু ৪৪,১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ পেয়েছেন ২৯,৪৬৫ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা নিরুন্নাহার ৬৫,৭৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নীলিমা রানী বনিক পেয়েছেন ৩৫৬৯৫ ভোট।
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্মা সাধারণ সম্পাদক মুজিবুর রহমান হাওলাদার ৪৩,৫৩৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিমল কৃষ্ণ বিশ্বাস পেয়েছেন ৩৭,৩৭৭ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের আহবায়ক মতিয়ার রহমান হাজরা ৫১,৭১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লাল মোহন বিশ্বাস পেয়েছেন ৩৫,৪৪৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক লক্ষ্মী রানী সরকার মধু ৪৯,৪০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী লিপিকা সিকদার পেয়েছেন ৩১,৩৪০ ভোট।
