২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধার পলাশবাড়ী জামায়াত-বিএনপির

দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৯ দলীয় জোট সমর্থিত জামায়াত-বিএনপির প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 01:08 AM

Updated : 01 Sep 2026, 12:31 PM

সহকারী রিটানিং কর্মকর্তা ও পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক ফলাফল জানান।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ দলীয় জোটের সমর্থিত জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা নজরুল ইসলাম লেবুর (কাপ পিরিচ) ৫৩ হাজার ৭১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ (আনারস) পেয়েছেন ২১ হাজার ৭২৫ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত আবু তালেব সরকার (মাইক) ৪৬ হাজার ২৩৯ ভোট নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃ মতলুবর রহমান নান্নু (বৈদ্যুতিক বাল্ব) পেয়েছেন ২০ হাজার ৫০৪ ভোট।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির মোছাঃ কোহিনুর আক্তার শিপন (সেলাই মেশিন) ৫০ হাজার ৪৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নিদর্লীয় প্রার্থী মোছাঃ আনোয়ারা বেগম (কলস) ৩১ হাজার ৫৯১ ভোট পেয়েছেন।