২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় বিএনপি, লোহাগাড়ায় জামায়াত জয়ী

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিএনপি এবং লোহাগাড়ায় জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী চেয়ারম্যান হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 01:03 AM

Updated : 01 Sep 2026, 12:31 PM

পটিয়ার ইউএনও রোকেয়া পারভীন বৃহস্পতিবার রাতে এ উপজেলার ফল ঘোষণা করেন।

পটিয়ায় চেয়ারম্যান হয়েছেন বিএনপি সমর্থিত মোজাফফর আহমদ। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৮১,৪৫৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নাছির আহমদ কাপ-পিরিচে পান ৩০,০১৮ ভোট।

লোহাগাড়া উপজেলার ফল ঘোষণা করেন ইউএনও ফিজনুর রহমান।

এ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হন জামায়াতে ইসলামীর ফরিদ উদ্দীন খান। আনারস নিয়ে তিনি পান ৪৯,৭৫৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির জিয়াউল হক চৌধুরী বাবুল দোয়াত-কলম প্রতীকে পানন ৩৬,২১৯ ভোট।