সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপি জয়ী
সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী হাফিজুর রহমান তালুকদার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ইয়ামিন চৌধুরী বৃহস্পতিবার রাতে ফল ঘোষণা করেন।
হাফিজুর রহমান তালুকদার পেয়েছেন ৪৫,৮৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আলতাবন উদ্দিন পান ৪৩,৭৬০ ভোট।
এছাড়া বিএনপির গোলাপ মিয়া ভাইস চেয়ারম্যান এবং একই দলের ছবি চৌধুরী মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
