সখীপুরে আ.লীগের শওকত ফের চেয়ারম্যান
টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত শওকত শিকদার দ্বিতীয়বারের বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৫৬৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মো. খোরশেদ আলম টেলিফোন প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ১০ ভোট।
সখীপুর উপজেলা নির্বাচন অফিসার হাবিবা বেগম রাতে এ তথ্য জানান।
ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত ছবুর রেজা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি টিয়াপাখী প্রতীকে ৪২ হাজার ৬৭০ পেয়েছেন ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত ডিএম শরিফুল ইসলাম শফি তালা প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৫৭০ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত তাহমিনা আক্তার মিনা বেসরকারিভাবে নির্বাচিত হযেছেন।
তিনি কলসি প্রতীকে পেয়েছেন ৬৫ হাজার ৫৫০ ভোট।
তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত লিলি আক্তার ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৫২৭ ভোট।
