সিলেটের বালাগঞ্জে বিএনপি
দ্বিতীয় দফা নির্বাচনে সিলেটের বালাগঞ্জ উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী আবদাল মিয়া বেসরকারিভাবে নির্বজিত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে সহকারী রিটানিং কর্মকর্তা ও বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।
বালাগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদে বিজয়ী বিএনপি সমর্থিত প্রার্থী আবদাল মিয়া (ঘোড়া) পেয়েছেন ৫৩ হাজার ৪১৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রাথী মোস্তাকুর রহমান মফুর (আনারস) পেয়েছেন ৪৩ হাজার ৮৮৭ ভোট।
উপজেলায় দুটি থানায় ৮২টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। এরমধ্যে ব্যালটবাক্স ছিনতাইয়ের অভিযোগে বালাগঞ্জ উপজেলার জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে।
উপজেলায় ৩জন চেয়ারম্যান প্রার্থী, ৭জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং ২জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ভোটযুদ্ধে নামেন।
