নীলফামারীর কিশোরগঞ্জে জাপা
দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে জাতীয় পার্টি সমর্থীত প্রার্থী রশিদুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
জেলা রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএএম রফিকুনন্নবী তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী অধ্যাপক রাজ্জাকুল ইসলাম রাজা আনারস প্রতীক নিয়ে ২৬ হাজার ৮০৭ ভোট পান।
অপর দিকে ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থীত প্রার্থী আ.ফ.ম রুহুল ইসলাম।
তিনি উড়োজাহাজ প্রতীক নিয়ে ২৩ হাজার ৪৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিদর্লীয় প্রার্থী মোহাম্মদ জোনাব আলী চশমা প্রতীক নিয়ে পান ১৯ হাজার ৯৮৯ ভোট।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নিদর্লীয় প্রার্থী শিরিনা বেগম।
তিনি কলস প্রতীক নিয়ে ৪৯ হাজার ১৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী ফাতেমা বেগম।
তিনি হাঁস প্রতীক নিয়ে ২৯ হাজার ৪৩৫ ভোট পান।
৬৩ ভাগ ভোট পড়েছে জানিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা সোয়েব সিদ্দিকী বৃহস্পতিবার রাতে এ ফলাফর নিশ্চিত করেন।
এখানে ভরাডুবী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এছরারুল হক (কাপপিরিচ) চেয়ারম্যান পদে পেয়েছেন ৩ হাজার ৩২৭ ভোট।
অপরদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মশিয়ার রহমান (মোটরসাইকেল) পেয়েছেন ২১ হাজার ৩৩২ ভোট।
