ফেনী সদর ও পরশুরামে আ. লীগ জয়ী
ফেনী সদর ও পরশুরাম উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিতরা জয়ী হয়েছেন।
জেলা রিটানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এনামুল হক বৃহস্পতিবার রাতে ফল ঘোষণা করেন।
সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আবদুর রহমান দোয়াত-কলম প্রতীকে ১,৩৭,২৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৯ দলীয় সৈয়দ মিজানুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ৩২,৯০০ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের খাদিজা খানম রুনা (কলস) ১,৩৩,৯৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। একমাত্র প্রতিদ্বন্দ্বী ১৯ দলীয় প্রার্থী জোলেখা আক্তার (প্রজাপতি) পেয়েছেন ৩৪,৮০২ ভোট।
পরশুরামে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কামাল উদ্দিন (আনারস) ৩২,৩৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দী ১৯ দল সমর্থিত আবু তালেব (দোয়াত কলম) পেয়েছেন ৮,২১৮ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত এনামুল করিম মজুমদার (তালা) ২৬,৮১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী ১৯ দল সমর্থিত জামায়াতের প্রার্থী নুর মোহাম্মদ (টিউবওয়েল) পেয়েছেন ৭,৯১৫ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় বিএনপির সমর্থিত নাসিমা আক্তার কামরুল (কলস) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
