২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দল সমর্থিত প্রার্থী বিএনপি নেতা বাইরুল ইসলাম বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 12:09 AM

Updated : 01 Sep 2026, 12:31 PM

৬৬টি কেন্দ্রে কাপ পিরিচ প্রতীক নিয়ে বাইরুল ইসলাম ভোট পেয়েছেন ৭৪ হাজার ৪১৮টি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত হুমায়ন রেজা আনারস প্রতীক পেয়েছেন ৫৯ হাজার ৭৩১ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ১৯ দলের সমর্থনে জামায়াতের তাজের হোসেন।

তিনি পেয়েছেন ৮৩ হাজার ৭৭৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত হারুন বিশ্বাস পেয়েছেন ৫১ হাজার ৯৫০ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ১৯ দলের নুরুন্নেসা।

তিনি পেয়েছেন ৭৫ হাজার ৯৪৪ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মিলিয়ারা পেয়েছেন ৫৫ হাজার ৬৮ ভোট।