২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের চৌগাছায় আ.লীগ

যশোরের চৌগাছা উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এসএম হাবিবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 12:07 AM

Updated : 01 Sep 2026, 12:31 PM

তিনি তার ঘোড়া মার্কায় পেয়েছেন ৭১ হাজার ৩২১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত জহুরুল ইসলাম আনারস মার্কায় পেয়েছেন ৪৮ হাজার ৭৩৬ ভোট।

চেয়ারম্যন পদের অপর প্রার্থী বাসদের আব্দুল মালেক মোটর সাইকেল মার্কায় পেয়েছেন ৯১৮ ভোট।

জেলা রিটার্নিং অফিসার এএনএম মঈনুল ইসলাম এ ফলাফল নিশ্চিত করেন।

ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি দেবাশীষ মিশ্র জয়।

তিনি টিউবওয়েল মার্কায় পেয়েছেন ৫৩ হাজার ২৮০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জামায়াতের গোলাম মোর্শেদ চশমা মার্কায় পেয়েছেন ৫০ হাজার ৫১৬ ভোট।

এ পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রহিম মল্লিক তালা মার্কায় পেয়েছেন ১৬ হাজার ২৯৩ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আকলিমা খাতুন লাকি।

তিনি তার ফুটবল মার্কায় পেয়েছেন ৫১ হাজার ২৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত শাহিনা খাতুন কলস মার্কায় পেয়েছেন ৪৭ হাজার ৬ ভোট।

এ পদের অপর প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী শাহানা ফিরোজ তার হাঁস মার্কায় পেয়েছেন ২১ হাজার ২৪৫ ভোট।

এ পর্বে এ জেলায় চারটি উপজেলায় নির্বাচন হয়েছে।