মুন্সীগঞ্জ সদরে আ.লীগ
মুন্সীগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আনিছুজ্জামান আনিছ বিজয়ী হয়েছেন।
দোয়াত কলম প্রতীক নিয়ে ১ লাখ ৩০ হাজার ১১১টি ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশারফ হোসেন পুস্তী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯ হাজার ৬৭৪ ভোট।
চেয়ারম্যান পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী শহর বিএনপির সহ-সভাপতি সালাউদ্দিন খান স্বপন মটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১২০০ ভোট।
জেলা রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. সারওয়ার মুর্শেদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।
এ জেলায় শ্রীনগর উপজেলাতেও এ পর্বে নির্বাচন হয়েছে। তার ফলাফল প্রকাশের অপেক্ষায় রয়েছে।
