২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিবচরে আ. লীগ জয়ী

মাদারীপুরের শিবচর  উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের রেজাউল করিম তালুকদার।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 10:50 PM

Updated : 22 Aug 2022, 05:47 PM

শিবচর উপজেলা রিটার্নিং অফিসার ইকবাল হুসাইন বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণা করেন।

রেজাউল করিম তালুকদার পান এক লাখ ৩৬ হাজার ৫২৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী ঠাণ্ডু মোটরসাইকেল প্রতীকে পান ১০ হাজার ৬৭৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দেলোয়ার হোসেন বেপারি টিউবওয়েল প্রতীকে পান এক লাখ ৩৪ হাজার ১২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শহীদ খান পেয়েছেন ১৫ হাজার ৭৩৭ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার ১ লাখ ৩৯ হাজার ৮৫৭ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সুহাদা বেগম পেয়েছেন ৯ হাজার ৫১৩ ভোট।