বীরগঞ্জে জয়ী আ. লীগ প্রার্থী
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আমিনুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর বৃহস্পতিবার রাতে ফল ঘোষণা করেন।
আমিনুল ইসলাম ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর কে এম কুতুব উদ্দীন দোয়াত কলমে পান ৩২ হাজার ৫৩০ ভোট।
এছাড়া বিএনপির মফিজ উদ্দীন চৌধুরী কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ২৮৬ ভোট।
বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের আখতারুল ইসলাম চৌধুরী আনারস প্রতীকে পেয়েছেন ১১ হাজার ১৯৪ ভোট।
